খামেনির চিঠি পেলেন পুতিন, ইরান চায় রাশিয়ার সক্রিয় ভূমিকা

২৩ জুন ২০২৫, ০৯:১৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি পাঠিয়েছেন © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাশিয়ার সহায়তা চেয়ে তার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাগচিকে মস্কো পাঠিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় খামেনির লেখা একটি চিঠি পুতিনের হাতে তুলে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ সোমবার (২৩ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জানা গেছে, খামেনির চিঠিতে রাশিয়ার কাছ থেকে ইরানের জন্য আরও শক্ত অবস্থান ও রাজনৈতিক সহায়তা চাওয়া হয়েছে।

রয়টার্স বলছে, গত শনিবারের মার্কিন হামলা ছিল ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের ওপর সবচেয়ে বড় সামরিক অভিযান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রকাশ্যে খামেনিকে হত্যা এবং ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনার কথা বলায় মধ্যপ্রাচ্যে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতি ক্রেমলিন-এর দৃষ্টিতে অঞ্চলটির স্থিতিশীলতাকে আরও নাজুক করে তুলতে পারে।

সূত্রটি জানায়, এখন পর্যন্ত রাশিয়ার অবস্থানকে পর্যাপ্ত মনে করছে না তেহরান। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার আরও সক্রিয় ও প্রকাশ্য সমর্থন প্রত্যাশা করছে। তবে ইরান ঠিক কী ধরনের সহায়তা চায়—সামরিক, কূটনৈতিক, না কি অর্থনৈতিক—সে বিষয়ে সূত্রটি বিস্তারিত কিছু জানায়নি।

 

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9