ইরানে মার্কিন হামলাকে ‘অযৌক্তিক’ বললেন পুতিন, পাশে থাকার আশ্বাস

২৩ জুন ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি © সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। পুতিন তাকে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন ‘ভিত্তিহীন’ ও ‘অযৌক্তিক’।

আজ সোমবার (২৩ জুন) মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়া ইরানের জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত বলে আশ্বাস দেন পুতিন। আজ ক্রেমলিনে বৈঠকের শুরুতে পুতিন এই মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন হামলার নিন্দা জানানোয় পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া এই বিষয়ে ‘ইতিহাসের সঠিক দিকে’ অবস্থান নিয়েছে। আরাগচি পুতিনকে আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে পুতিনকে তাদের শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন।

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার ফলে সংঘাতে অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়েছে এবং উত্তেজনা এক নতুন মাত্রা পেয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কী হয়েছে এবং কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তার মতে, হামলার পর ইরানের পরিস্থিতি গভীরভাবে উদ্বেগের।

পেসকভ আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বপরিকল্পিত হামলার বিষয়ে পুতিনকে বিস্তারিতভাবে জানাননি, যদিও তারা সাধারণভাবে মার্কিন সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন। রাশিয়া ইতিমধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ ইরানের প্রয়োজনের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ না দেওয়ায় বিদ্যুৎ বন্ধের নাটক সাজ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম নিয়ে দুই দিনব্যাপী…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এমআরএতে ৭ পদে চাকরি, আবেদন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9