যুক্তরাষ্ট্রকে আবারও ইরানের আইআরজিসির হুঁশিয়ারি

২৩ জুন ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৩:৩৭ PM
আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি

আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি © সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিয়েছে। 

সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের ‘পবিত্র মাটিতে’ আঘাত করেছে।

তিনি জানান, এর ফলে যুক্তরাষ্ট্রকে ‘ভয়াবহ, অনুশোচনা করার মতো, অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে, যা হবে ‘শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান’-এর মাধ্যমে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে জোলফাঘারি বলেন, ‘ট্রাম্প, জুয়ারি! আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করবো আমরা!’

গত ১৩ জুন ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও পালটা হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এ যুদ্ধ পরিস্থিতি এখনো চলমান এবং এতে দুই পক্ষেই বহু হতাহত হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬