ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প

২২ জুন ২০২৫, ০৮:০৩ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:১৭ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২২ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানান।

ইরানে হামলার পর ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সময় রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি দাবি করেছেন, ইরানে তাদের বিমানবাহিনী অত্যন্ত সফল হামলা চালিয়েছে।

ট্রাম্প বলেছেন, এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ইরানকে এখন অবশ্যই এ যুদ্ধ বন্ধে রাজি হতে হবে।


সূত্র: টাইমস অব ইসরায়েল

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬