ইসরায়েলকে এরদোয়ানের প্রশ্ন: গাজায় ৭০০ হাসপাতাল ধ্বংস করেছো, ভুলে গেছো?

২০ জুন ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
রিসেপ তাইয়েপ এরদোয়ান

রিসেপ তাইয়েপ এরদোয়ান © ফাইল ফটো

ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েল এখন তাদের একটি হাসপাতাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করছে, অথচ তারাই ফিলিস্তিনের গাজায় ৭০০টির বেশি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে হামলা চালিয়েছে। ইসরায়েলের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়েন, গাজায় ৭০০ হাসপাতাল ধ্বংস করেছো, ভুলে গেছো?

শুক্রবার (২০ জুন) ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যুব ফোরামে দেওয়া এক বক্তৃতায় এরদোয়ান এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘একটি হাসপাতাল আক্রান্ত হলে তারা কান্নাকাটি করে, অথচ গাজায় শত শত হাসপাতাল, ক্লিনিক ধ্বংস করে দিয়েছে তারা। এই দ্বিচারিতা সহ্য করা যায় না।’

এরদোয়ান আবারও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বলেন, ‘গাজায় গণহত্যা ও ইরান-ইসরায়েল সংঘাত দ্রুত এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখান থেকে আর ফেরার পথ থাকবে না। এই উন্মাদনা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর অভিঘাত ইউরোপ ও এশিয়াতেও বহু বছর ধরে পড়তে পারে। ‘এটা পুরো অঞ্চলের জন্য অশনিসংকেত’, বলেন এরদোয়ান।

বিশ্লেষকেরা বলছেন, তুরস্কের মতো একটি আঞ্চলিক শক্তির এ ধরনের মন্তব্য চলমান উত্তেজনায় কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬