ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হলে খুশি হবে চীন ও রাশিয়া, লক্ষ্য যুক্তরাষ্ট্রকে দুর্বল রাখা: গবেষক

২০ জুন ২০২৫, ১১:২০ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হস্তক্ষেপ করে, তাহলে তাতে খুশি হবে চীন ও রাশিয়া— এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. আলম সালেহ।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীনের প্রধান উদ্বেগ হচ্ছে—ইরানের তেল পাইপলাইন খোলা রাখা এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা। তবে যুক্তরাষ্ট্র ইরানে জড়িয়ে পড়লে তাতে চীন পরোক্ষভাবে লাভবান হবে।

ড. সালেহ বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে, তাহলে চীন ও রাশিয়া খুবই খুশি হবে। তারা চাইছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়াক, যা দীর্ঘস্থায়ী এবং জটিল। ইরান কিন্তু হুথি বিদ্রোহী, তালেবান, কিংবা সিরিয়া বা ইরাক নয়— ইরান তুলনামূলকভাবে অনেক বেশি সুসংগঠিত ও প্রতিরোধক্ষম একটি রাষ্ট্র।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে চীন ও রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সহায়তা দেবে যেন যুদ্ধ দীর্ঘায়িত হয়। তাদের লক্ষ্য হবে—যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চলে বছরের পর বছর ধরে জড়িত ও দুর্বল করে রাখা।’

তবে ড. সালেহ এ-ও স্পষ্ট করে দিয়েছেন, ‘চীন বা রাশিয়া সরাসরি এ যুদ্ধে জড়াবে না বা হস্তক্ষেপ করবে না, তারা শুধু পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে।’

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950