সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী কমনওয়েলথ

১১ জুন ২০২৫, ০১:২২ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM
কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। মঙ্গলবার (১০ জুন) সংস্থাটির মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানিয়েছেন।

বচওয়ে বলেন, ‘বাংলাদেশের প্রয়োজন হলে আমরা সহায়তা প্রদান করতে পেরে খুশি হব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারে সমর্থন প্রয়োজন হলে।’ 

গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় সদস্য দেশগুলিকে সমর্থন করা আগামী পাঁচ বছরে সংস্থাটির অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান বচওয়ে। এছাড়াও সংস্থাটির অন্যান্য অগ্রাধিকারের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সদস্য দেশগুলিকে সহায়তা করার কথাও জানান বচওয়ে।

কমনওয়েলথ ২.৭ বিলিয়ন মানুষের একটি প্ল্যাটফর্ম উল্লেখ করে ঘানার এই নাগরিক বলেন, বর্তমানে সদস্য দেশগুলির মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় ৮৫০ বিলিয়ন মার্কিন ডলার। যা আগামী বছরগুলিতে কমপক্ষে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা তাদের রয়েছে।

তিনি বলেন, কমনওয়েলথের অনেক সদস্য জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এবং এই সদস্য দেশগুলির অনেকেরই আকার ছোট।

বচওয়ে বলেন, ‘আমরা তাদের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পেতে সাহায্য করার চেষ্টা করব।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে খেলাধুলার সম্ভাবনা অন্বেষণ এবং সদস্য দেশগুলির মধ্যে যুব সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, ‘খেলাধুলা কেবল বিনোদনের একটি মাধ্যম নয় বরং এক ধরণের সামাজিক অভিমুখ। আমরা ক্রীড়াবিদদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছি। খেলাধুলা কমনওয়েলথকে স্মরণীয় করে রাখার একটি ভালো উপায় হতে পারে।’

যার প্রেক্ষিতে কমনওয়েলথ মহাসচিব বলেন, তারা এই মাসে ঢাকায় একটি যুব কর্মসূচি আয়োজন করতে যাচ্ছেন।

বচওয়ে বলেন, কমনওয়েলথ জনসংখ্যার ১.৫ বিলিয়ন মানুষ তরুণ এবং তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। এছাড়াও তারা শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ বৃত্তি পুনর্গঠনের পরিকল্পনা করছেন।

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে হওয়া প্রধান উপদেষ্টার এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9