মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ 

০৬ জুন ২০২৫, ০৭:২৬ AM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০৮:১৪ AM
ঈদুল আজহা

ঈদুল আজহা © সংগৃহীত

মধ্যপ্রাচ্যসহ সংযুক্ত আরব আমিরাতে আজ শুক্রবার (৬ জুন) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলিম সম্প্রদায় ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানির মাধ্যমে পালন করবে ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম এ উৎসব।

আমিরাতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি, ভারতসহ অনেকে তাদের সাধ্য ও সামর্থ্যের মধ্যে পছন্দের গরু, ছাগল বা অন্য কোনো হালাল পশু ক্রয় করেছে।

হজরত ইব্রাহিম (আ.) মহান আল্লাহর আদেশ পালনের জন্য তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। সেই মহান আত্মত্যাগ ও আনুগত্যের স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির প্রথা চালু হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মোৎসর্গের এই মহান আদর্শ অনুসরণ করে সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

আমিরাতজুড়ে ঈদের জামাতের সময় সূচি
আবুধাবি- ৫টা ৫০ মিনিট (এএম), দুবাই- ৫টা ৪৫ মিনিট (এএম), শারজাহ- ৫টা ৪৪ মিনিট (এএম), আজমান- ৫টা ৪৪ মিনিট (এএম), ফুজাইরাহ- ৫টা ৪১ মিনিট (এএম), উম্মে আল কুইন- ৫টা ৪৩ মিনিট (এএম), রাস আল খাইমা- ৫টা ৪১ মিনিট (এএম), আল ধাফরাহ ৫টা ৫৫ মিনিট (এএম), আল-আইন ৫টা ৪৩ মিনিট (এএম) ও শারজাহ পূর্বাঞ্চল- ৫:৪১ মিনিট (এএম)।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950