লুকিয়ে চকলেট খেয়ে ধরা খেলেন কানাডার প্রধানমন্ত্রী!

২৩ মার্চ ২০১৯, ১১:৩৯ AM
সংসদে দাড়িয়ে ক্ষমা চাইছেন জাস্টিন ট্রুডো

সংসদে দাড়িয়ে ক্ষমা চাইছেন জাস্টিন ট্রুডো © ইন্টারনেট

সংসদ কক্ষে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লুকিয়ে চকলেট খেতে গিয়ে ধরা খেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পরে ভরা সংসদে দাড়িয়ে ক্ষমা চেয়ে পার পেয়েছেন তিনি।

ইন্ডিপেনডেন্টের এক খবরে বলা হয়েছে, একটি ইস্যুতে সংসদে ভোটাভুটির সময় লুকিয়ে চকলেট খাচ্ছিলেন কানাডার প্রধানমন্ত্রী। তবে তা দেখে ফেলেন বিরোধী দলের সংসদ সদস্য স্কট রেইড। একপর্যায়ে ব্যাপারটি তিনি স্পিকারের নজরে আনেন। অধিবেশন চলাকালে কানাডার সংসদে পানি ছাড়া অন্য খাবার খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

পরে সংসদ চলাকালে চকলেট খাওয়ার জন্য ক্ষমা চান জাস্টিন ট্রুডো। স্পিকার জিওফ রিগ্যানের কাছে এ ব্যাপারে অভিযোগ করেছিলেন স্কট।

এরপর স্পিকার রিগ্যান এ সংক্রান্ত একটি আদেশ সংসদ সদস্যদের শুনিয়ে বলেন, সংসদে খাবার খাওয়ার অনুমোদন নেই।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬