এবার ‘ডিম বালক’কে বিয়ে করতে রাজপথে তরুণীরা

২০ মার্চ ২০১৯, ১০:২১ PM

© সংগৃহীত

উইল কনোলি, বয়স মাত্র ১৭ বছর। আর এই বয়সেই দুঃসাহসী তরুণ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করলেন এই বালক। মুসলিমবিদ্বেষী অস্ট্রেলীয় সিনেটরের বিবৃতি দেয়ার সময় তার মাথায় ডিম ভেঙে রাতারাতি সেলিব্রেটি বনে যায় উইল কনোলি। সমগ্র বিশ্ব এখন তাকে জানেন ‘ডিম বালক’ নামে। তাইতো নিজের টুইটার অ্যাকাউন্টেও ‘এগবয়’ বা ডিম বালক হিসেবে পরিচয় দিয়েছেন নিজেকে।

এ ডিম বালককে নিয়ে যখন বিশ্বজুড়ে হৈচৈ ঠিক তখনই সামনে আসল নতুন খবর। ডিম বালককে বিয়ে করার জন্য রাজপথে নেমেছে তরুণীরা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, উইল কনোলির মুক্তির দাবিতে মঙ্গলবার মেলবোর্নের সিবিডি স্টেট লাইব্রেরিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদকারীরা সমাবেশ করেন। সেখানে প্রতিবাদকারীরা সিনেটর ফ্রেজারকে নিন্দা প্রকাশ করে প্রশংসা করতে থাকেন কনোলিকের। অস্ট্রেলীয় তরুণীরা জনসম্মুখেই বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছেন কনোলিকে।

‘আমি ডিম বালককে বিয়ে করতে চাই’-প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকেন তরুণীরা। এ সময় অস্ট্রেলীয় সিনেটর ফ্রেজার অ্যানিংয়কে পদচ্যুত করার স্লোগান দিতে থাকেন হাজারো আন্দোলনকারী। এক তরুণী প্ল্যাকার্ডে লিখেছেন, ‘ডিম বালক জাতিগত ন্যায়বিচারের জন্য কাজ করার সময় ডিম পুরুষে পরিণত হন।’

এদিকে মঙ্গলবার আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার সেই দুঃসাহসী তরুণ। কোনো ধরনের মামলা দায়ের ছাড়াই তাকে নিঃশর্ত মুক্তি দেন আদালত।

প্রসঙ্গত, ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সিনেটরের মাথায় ডিম ভেঙে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। এবার তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তরুণীরা।

জাতীয়করণ নিয়ে কী বলেছিলেন খালেদা জিয়া, তুলে ধরলেন অধ্যক্ষ স…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে ফার্স্ট অফিসার, আবেদন ৩০ …
  • ০৮ অক্টোবর ২০২৬
বেসিক শতভাগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর আশ্বাস দিলেন…
  • ০৮ অক্টোবর ২০২৬
৭ বার নদীভাঙনে ভিটেমাটি হারানো ক্লীন্টন সাহা, মেধাতালিকায় দ…
  • ০৮ অক্টোবর ২০২৬
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নোবিপ্রবির …
  • ০৮ অক্টোবর ২০২৬
বড় শাস্তির শঙ্কায় রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬