নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেলেন বাংলাদেশী ক্রিকেটাররা

১৫ মার্চ ২০১৯, ০৯:১২ AM
নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় হতাহতদের উদ্ধার করছে পুলিশ। (ডানে) ক্রিকেটাররা সেখান থেকে ফিরে আসছেন (বায়ে)

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় হতাহতদের উদ্ধার করছে পুলিশ। (ডানে) ক্রিকেটাররা সেখান থেকে ফিরে আসছেন (বায়ে) © বিবিসি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। স্থানীয় সময় আজ শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। ওই মসজিদের পাশেই একটি মাঠে অনুশীলনে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তারা অনেকে জুমার নামাজ আদায় করতে গিয়ে সন্ত্রাসী হামলার খবর শুনে সেখান থেকে দ্রুত চলে আসেন বলে জানা গেছে। 

নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে, বন্দুরধারীর হামলায় বেশ কয়েক জন হতাহত হয়েছেন। তবে এর সঠিক সংখ্যা জানা যায়নি। স্থানীয়দেরকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে আগামীকাল বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা অনেককে জীবন বাঁচাতে ছোটাছুটি করতে দেখেছেন বলে জানিয়েছেন। কিছু ফুটেজে সেখানে হামলাকারী চিহ্নিত করা হয়েছে। যদিও তার সত্যতা নিয়ে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি। খবর বিবিসি।

জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল টুইট বার্তায় ও ফেসবুক পেজে লিখেছেন, দলের সবাই নিরাপদে আছেন। সবার জন্য দোয়া চেয়েছেন তিনি।

জাতীয় ক্রিকেট দলের সাথে থাকা বাংলাদেশী সাংবাদিকদের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলন শেষে ওই মসজিদে জুমার নামাজ পড়তে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে মসজিদে সন্ত্রাসী হামলার কথা জানতে পারেন তারা। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে সেখানকার হ্যাগলি ওভালে ফেরত আসেন।

মোহন ইব্রাহিম নামে একজন সাংবাদিকদেরকে বলেছেন, ‘প্রথমে আমরা বৈদ্যুতিক শটসার্কিট ভেবেছিলাম। কিন্তু তখন সেখান থেকে মানুষ দৌড়ানো শুরু করে। ওইখানে আমার কয়েকজন বন্ধুও রয়েছেন। তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। তাদের জীবন নিয়ে আমি শঙ্কিত।’

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম জানিয়েছে, নামাজ শুরু হওয়ার ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেখান থেকে পালিয়ে যায়। হামলাকারী একজন অস্ট্রেলিয়ান বলে ধারণা করা হচ্ছে।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬