ভারতে পাইলট আভিনন্দনের মতো গোঁফ রাখার প্রতিযোগিতা!

০৫ মার্চ ২০১৯, ১২:৪৫ PM
ভারতের পাইলট আভিনন্দনের স্টাইলে গোঁফ রাখছেন অনেকে

ভারতের পাইলট আভিনন্দনের স্টাইলে গোঁফ রাখছেন অনেকে © বিবিসি

প্রায় ৫৮ ঘন্টা পাকিস্তানের সেনাদের হাতে বন্দী থাকার পর ভারতে ফেরা পাইলট আভিনন্দন দেশটির মানুষের কাছে জাতীয় বীর হিসেবে অভিহিত হচ্ছেন। নানাভাবে প্রশংসা করার পাশাপাশি তার স্টাইলে বাহারি গোঁফ রাখার প্রতিযোগিতা শুরু হয়েছে দেশটিতে। এমনকি অনেকে তাকে অনুপ্রেরণামূলক চরিত্র হিসেবেও দেখছেন। তার কাহিনী নিয়ে চলচ্চিত্র করার জন্য নাম নিবন্ধনেরও প্রতিযোগিতা শুরু হয়েছে ভারতে।

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার আভিনন্দনের মিগ-২১ জেট বিমান গত ২৭শে ফেব্রুয়ারি পাকিস্তান গুলি করে ভূপাতিত করে এবং তাকে আটক করে। পরে গত ১ মার্চ ছাড়া পেয়ে ভারতে ফেরার পর দেশটিতে তিনিই আলোচনার কেন্দ্রে চলে আসেন। তাকে নিয়ে নানা কথা ছড়ানোর পাশাপাশি আভিনন্দন-গোঁফ নামেও তার গোঁফ জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুক, টুইটারসহ সামাজিক মাধ্যমে আভিনন্দনের গোঁফওয়ালা ছবি এখন ভাইরাল।

অনেকে তার মতো গোফ রেখে এবং এমনকি সেলুনে গিয়ে আভিনন্দন স্টাইলে গোঁফ কাটার ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন। ভারতের জনপ্রিয় একটি ডেইরি খামার তাদের দুধের বিজ্ঞাপন তৈরি করেছে অভিনন্দনের গোঁফকে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে।

আভিনন্দন যেভাবে গোঁফ রেখেছেন, সেটা ভারতে নতুন কিছু নয়। বলিউডে খলনায়কদের বাহারি গোঁফে দেখানো হয়। দেশটির সমারিক বাহিনী এবং পুলিশের অনেক কর্মকর্তা লম্বা বা পেঁচানো গোঁফ রাখেন। এমনকি চোরাকারবারিরাও বিভিন্ন স্টাইলে লম্বা গোঁফ রাখে। কিন্তু গত কয়েকদিনে আভিনন্দনের কারণে বাহারি গোঁফ এখন সাহস ও দেশপ্রেমের সমার্থক হয়ে উঠেছে।

ভারতের ব্যাঙ্গালোরে একটি সেলুন বিনামূল্যে অভিনন্দনের স্টাইলে গোঁফ কামিয়ে দিচ্ছে। সেলুনের মালিক নানেশ ঠাকুর বলেছেন, ‘আভিনন্দন দেশের জন্য অনেক কিছু করেছেন। সে কারণে আমি অনুভব করলাম যে, আমি তার মতো অনেক চেহারা দেখতে চাই। আর সেজন্য যারা ঐ স্টাইল নিতে আগ্রহী তাদের বিনা পয়সায় আমি সেভাবে গোঁফ কামিয়ে দিচ্ছি। এটা আমার অনুভূতি থেকে করছি।’

তেজাস চৌধুরী নামের একজন আভিনন্দনের মতো করে গোঁফ কামিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, ‘আভিনন্দন আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে। আমি তার স্টাইল নিয়ে তাকে অনুভব করতে পারব না কেন?’ অ্যাম্বুলেন্স চালক নাভিন কুমারও আভিনন্দনের মতো করে গোঁফ কামিয়েছেন। তিনি বলেন, ‘আভিনন্দন আমাদের আসল হিরো। সেজন্য আমি তাঁকে অনুসরণ করেছি।’

সূত্র: বিবিসি বাংলা

ট্যাগ: ভারত
বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬