ইসলাম বিরোধী বই লিখতে গিয়ে ডাচ এমপি মুসলমান

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৫ PM
জোরাম ভ্যান ক্লাভেরেন

জোরাম ভ্যান ক্লাভেরেন

ইসলামবিরোধী বই লিখতে গিয়ে ইসলামের সৌন্দর্য ও সাম্য-নীতিতে মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত নিজেই মুসলিম হয়ে গেলেন নেদার‌ল্যান্ডের কট্টর ডানপন্থী সাবেক এমপি জোরাম ভ্যান ক্লাভেরেন (৩৯)।২০১৮ সালের নভেম্বরে ইসলামধর্ম গ্রহণ করলেও ক্লাভেরেন আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেন গত সোমবার (৪ ফেব্রুয়ারি)। সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি তিনি জানান।

নেদারল্যান্ডে মহানবীকে (সা.) অবমাননা করে কার্টুন ছাপানো নিয়ে বেশ আলোচনা-সমালোচনা তৈরি হওয়ার পর থেকে মূলত তিনি ইসলামধর্ম সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। এরপর ব্যক্তিগত উদ্যোগে ইসলাম সম্পর্কে পড়াশোনা ও গবেষণার কাজ অব্যাহত রাখেন। শেষে ২০১৮ সালের নভেম্বরে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন।

ভ্যান ক্লাভেরেন দেশটির ফার-রাইট ফ্রিডম পার্টির (পিভিভি) এমপি হিসেবে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্লামেন্টে দায়িত্ব পালন করেন। ক্লাভেরেন রাজনৈতিক অঙ্গনে ফার-রাইট ফ্রিডম পার্টির আরেক সাবেক এমপি আর্নড ভ্যান ডোর্নের পদাঙ্ক অনুসরণ করে থাকেন। জানা গেছে, ডোর্নও সম্প্রতি ইসলামধর্ম গ্রহণ করেছেন।

এর আগে নেদারল্যান্ডের কট্টর ডানপন্থী নেতা গির্ট ওয়াইল্ডার্স পার্লামেন্টে ইসলামবিরোধী ও বিতর্কিত কার্টুনের পক্ষে সাফাই গাইলে সাবেক এ দুই এমপি জোরালো প্রতিবাদ করেন। পরে ইসলাম সম্পর্কে জানতে তারা ব্যাপক পড়াশোনা করেন এবং পরে ইসলামধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬