মাইজভাণ্ডারে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১৮ জানুয়ারি ২০১৯, ১১:০৪ AM

© সংগৃহীত

চট্টগ্রামে মাইজভাণ্ডার দরবার শরীফে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১১৩ তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচীর ৪র্থ দিন মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা আয়োজন করা হয়।

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলায় অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান।

অতিথি হিসেবে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ড. এএমএম বোরহান উদ্দীন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইকবাল সরওয়ার, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোরশেদুল আলম, আহছানিয়া ইনস্টিটিউট অব সূফীজমের সহকারী অধ্যাপক মুফতি শায়খ মুহাম্মদ উছমান গণি, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রভাষক তানভিরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মুহাম্মদ আলমগীর, যুগ্ম-সচিব অধ্যাপক মেজবাউল আলম শৈবাল, দারুততায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক মহিউদ্দীন এনায়েতসহ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া)’র বিভিন্ন শাখার কর্মকর্তা-সদস্য, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের কর্মকর্তা-সদস্যরা।

অনুষ্ঠানে স্কুল-মাদরাসা ভিত্তিক প্রতিযোগিতা মেধাবিকাশ কার্যক্রমের আওতায় ২০০ শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের কার্যক্রম প্রদর্শন করে।

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী’র আয়োজন ও ব্যবস্থাপনায় আগামি ২৩ জানুয়ারি (১০ মাঘ) মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১১৩ তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬