সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৫ জানুয়ারি ২০১৯, ০৬:৩৪ PM

© টিডিসি ফটো

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘অ আ ক খ স্কুলে’র ৬৫ জন ছাত্রছাত্রীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  আজ মঙ্গলবার সুবিধাবঞ্চিত এসব শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণের লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

স্কুল পরিচালক ডা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড.সোহেল আহমেদ,বিশেষ অতিথি হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক ড.ফুয়াদ হোসেন উপস্থিত ছিলেন।  

অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন “সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই উদ্যোগ প্রশংসনীয়। তোমরা কাজগুলো চলমান রাখবে। আমি সবসময় পাশে থাকব।  তিনি অন্যদেরও সামাজিক কাজে সহযোগিতার আহ্বান জানান।” শীতবস্ত্র পেয়ে স্কুলের ছাত্রছাত্রীরা উল্লাস প্রকাশ করে। উল্লেখ্য, ‘অ আ ক খ’ স্কুল গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬