আটশ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

১৫ জানুয়ারি ২০১৯, ০৫:০৫ PM
বিদ্যালয় আঙিনায় সমবেত আটশ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা

বিদ্যালয় আঙিনায় সমবেত আটশ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা © সংগৃহীত

বিদ্যালয় আঙ্গিনায় সমবেত আটশ মমতাময়ী মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা। সোমবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ চত্বরে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। 

জানা যায়, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মায়েদেরকে সম্মান জানাতে কর্তৃপক্ষ একটি সমাবেশের আয়োজন করে। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের আটশ শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন।  সমাবেশে বক্তৃতা পর্ব শেষে প্রতিষ্ঠানের সামনের সবুজ চত্বরে আটশ শিক্ষার্থী তাদের মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন করে।  সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। এসময় আয়োজনস্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজির স্ত্রী খাদিজা আক্তার খুশবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, একাডেমিক সুপারভাইজার মো. রুহুল আমীন, থানার উপ পরিদর্শক শাহনাজ পারভীন, যুব মহিলা নেত্রী হাসিনা শামীমা সুলিতানা রোজি ও সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমুখ।  এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য চালু হচ্ছে এআইসহ তিনটি বিশেষ কো…
  • ০৮ অক্টোবর ২০২৬
নিনমাসে থাইরয়েড সোসাইটির প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত
  • ০৮ অক্টোবর ২০২৬
জিও-ব্যাগে ভেজা বালু, পাইলিংয়ে গাছের ডাল— বিদ্যালয় রক্ষা প্…
  • ০৮ অক্টোবর ২০২৬
যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ০৮ অক্টোবর ২০২৬
৬ মাসেই শিক্ষকদের বকেয়া ২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ ন…
  • ০৮ অক্টোবর ২০২৬