সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
নওগাঁর সাপাহার সীমান্ত

নওগাঁর সাপাহার সীমান্ত © ফাইল ফটো

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে এক বাংলাদেশি ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ভারতের অভ্যন্তরে আদাতলা সীমান্তের ৪৪/১এস পিলার এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যান বিএসএফ সদস্যরা।

জানা গেছে, ধরে নিয়ে যাওয়া ওই বাংলাদেশির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজুল অন্যদের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। রাত ৩টার দিকে তারা গরু নিয়ে ৪৪/১এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল জওয়ানরা তাদের পিছু ধাওয়া করে। 
এ সময় অন্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

নওগাঁ ১৬বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান জানান, বিষয়টি জেনেছি। আটক যুবককে ফেরতের ব্যাপারে প্রক্রিয়া চলছে।

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950