আবারও যুক্তরাষ্ট্রের স্পিকার মাইক জনসন

০৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
মাইক জনসন

মাইক জনসন © সংগৃহীত

ফের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন মাইক জনসন। ১১৯তম স্পিকার অব দা হাউজ নির্বাচিত হলেন তিনি। শুক্রবার (৩ জানুয়ারি) কংগ্রেসে তিনি নির্বাচিত হন। আজ শনিবার (৪ জানুয়ারি) এ খবর নিশ্চিত করে বিবিসি। 

নির্বাচনে জয়ী হতে প্রয়োজন ছিল ২১৮ ভোটের। প্রথম ধাপে জনসন পান ২১৬ ভোট। আর ২১৫ জন আইনপ্রণেতা ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফরিসকে ভোট দেন। আর অন্যান্য প্রার্থীরা পান তিন ভোট। রিপাবলিকান দলের তিনজন আইনপ্রণেতা জনসনকে ভোট দেননি।

কেন্টাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি জনসনের সমালোচনা করে বলেন, ‘অন্যদের কথা জানি না, আমি অন্তত জনসনকে ভোট দিচ্ছি না।’ সমালোচনার  এক পর্যায়ে জনসন কংগ্রেস থেকে বের হয়ে যেতে বাধ্য হন।

এরপর প্রায় ৪৫ মিনিট আলোচনার শেষে দুজন রিপাবলিকান প্রতিনিধি নিজেদের ভোট পরিবর্তন করেন এবং জনসনকে ভোট দেন। এর মাধ্যমে জনসনের জয় নিশ্চিত হয়। 

তাই বলা যায়, এক ধরনের নাটকীয়তার মধ্য দিয়েই তিনি স্পিকার পুননির্বাচিত হন। 

জয় পাওয়ার পর জনসন জানান, গত চার বছর জো বাইডেনের দুর্বল নেতৃত্ব যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক অবস্থানে নিয়ে গেছে। পরবর্তী কংগ্রেস আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে চ্যাম্পিয়ন হবে। আমেরিকা ফার্স্ট হলো দেশকে এগিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকারমূলক নীতি।

এদিকে স্পিকার পদে পুননির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান ট্রাম্প। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেন, জনসন একজন সেরা স্পিকার হবেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র লাভবান হবে।

ট্যাগ: আমেরিকা
দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬