ভারতীয়দের ভিসা কমিয়ে দিল মধ্যপ্রাচ্যের যে দেশ

১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত © সংগৃহীত

ভারতীয় পর্যটকদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের নতুন আইনের কারণে ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে ভারতের সংবাদমাধ্যমগুলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগে ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলেই ভিসা পেয়ে যেতেন, কিন্তু এখন অর্ধেকেরও বেশি আবেদনকারী ভিসা পাচ্ছেন না। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংও বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা।

দুবাই সরকারের নতুন ভিসানীতি অনুযায়ী, একজন পর্যটককে তার হোটেলের রিজারভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট, সব কিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয়। এ ছাড়া দুবাই যাওয়ার মতো ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না, তা নিশ্চিত করতে হয়। পর্যটকের শেষ তিন মাসের বেতনও দেখাতে হয়। ছাড়া ন্যূনতম ৫০ হাজার রুপিসহ ব্যাংক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয়।

আরও পড়ুন: আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, আবেদন চলছে

এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

বিহার ট্রাভেলসের পরিচালক ঋষিকেশ পূজারি বলেন, ‘আমার একজন গ্রাহক সম্পর্কে জানি। তারা চারজনের পরিবার ছিল এবং হোটেল বুকিং থেকে শুরু করে আবেদনের যাবতীয় কার্যক্রম সতর্কতার সঙ্গে সম্পন্ন করেছিল। তারপরও তারা ভিসা পাননি। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।’

রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950