বিমানের ওয়াশরুমে লুকিয়ে নিউইয়র্ক থেকে প্যারিস, নারী আটক

২৯ নভেম্বর ২০২৪, ০৩:৩০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১১ PM
ডেল্টা এয়ারলাইনসের একটি বিমান

ডেল্টা এয়ারলাইনসের একটি বিমান © সংগৃহীত

নিউইয়র্ক থেকে প্যারিসগামী ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইটে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। টিকিট ছাড়া ভ্রমণের সময় এক নারীকে আটক করা হয়েছে।

সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত মঙ্গলবার ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইট নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের চার্লস দে গোল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। পরবর্তী সময়ে এক নারী যাত্রীর সন্দেহজনক আচরণ চোখে পড়ে ক্রুদের। ওই যাত্রী এক ওয়াশরুম থেকে অন্য ওয়াশরুমে যাচ্ছিলেন। প্যারিসে পৌঁছানোর পর তাকে আটক করা হয়।

ওই নারী জেএফকে বিমানবন্দরের উন্নত ইমেজিং প্রযুক্তি ও সিকিউরিটি চেকের সময় ডকুমেন্ট যাচাই এড়িয়ে ফ্লাইটে ওঠেন। ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, তাদের কাছে নিরাপত্তা ও সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই ডেল্টা এ ঘটনার তদন্ত করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে।

আরও পড়ুন: পারমাণবিক অস্ত্র নিয়ে যে হুঁশিয়ারি দিল ইরান

একজন যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ক্যাপ্টেনকে ঘোষণা করতে শোনা যায়, তারা ফ্লাইটে অতিরিক্ত একজন যাত্রীকে সরাতে পুলিশের জন্য অপেক্ষা করছেন।

রব জ্যাকসন নামের এক যাত্রী নিউইয়র্ক টাইমসকে জানান, ফ্লাইট অ্যাটেনড্যান্টদের ইন্টারকম বারবার বাজছিল, যা স্বাভাবিক না। বিমানের অবতরণের পর ক্যাপ্টেন যাত্রীদের সিটে বসে থাকতে বলেন। এরপর ছয়-সাতজন পুলিশ কর্মকর্তা ফ্লাইটটিতে ওঠেন। পরে তিনি শোনেন, একজন নারী বিমানের এক ওয়াশরুম থেকে অন্য ওয়াশরুমে যাচ্ছিলেন।

এদিকে আটক ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কেন তিনি টিকিট ছাড়া এভাবে লুকিয়ে যাত্রা করেন তা-ও জানা যায়নি।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬