বিক্ষোভে অগ্নিগর্ভ পাকিস্তান, সেনাবাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশ

২৬ নভেম্বর ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
পাকিস্তানে হাজার হাজার জনতা নেমে এসেছে সড়কে

পাকিস্তানে হাজার হাজার জনতা নেমে এসেছে সড়কে © সংগৃহীত

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। হাজার হাজার জনতা নেমে এসেছে সড়কে। বিক্ষুব্ধ জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর হামলা ও সংঘর্ষে অগ্নিগর্ভ রূপ ধারণ করেছে রাজধানী ইসলামাবাদ। এ অবস্থায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের পাঁচ এমপিসহ চার হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। লকডাউন করা হয়েছে রাজধানী ইসলামাবাদ। কিন্তু এতকিছু করেও সমাবেশস্থল মুখী জনস্রোত ঠেকাতে পারছে না সরকার। অবশেষে সেনাবাহিনীর দ্বারস্থ হতে হয়েছে পাকিস্তান সরকারকে। খবর জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারী এবং দুর্বৃত্তদের ঠেকাতে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নির্দেশ জারি করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে যে কোনও এলাকায় কারফিউ জারি করার অনুমতি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এমনকি দাঙ্গাবাজদের দেখামাত্র গুলি করার মতো কঠোর নির্দেশও দেয়া হয়েছে পাক সেনাবাহিনীকে।

উল্লেখ্য, ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা-কর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। দুই মাসের জন্য রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়। সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়।

ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক
  • ১৫ নভেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950