হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন

১৬ নভেম্বর ২০২৪, ১০:২০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
ক্যারোলিন লেভিট

ক্যারোলিন লেভিট © সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তার পরবর্তী প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দেবেন। লেভিট তার প্রচারণা শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। ২৭ বছর বয়সী লেভিট হতে যাচ্ছেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি।

শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন মানুষ। যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও যুক্তরাষ্ট্রের জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।’

আরও পড়ুন: ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন ইলন মাস্ক

২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানের যোগ দেন। এর আগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন।

ক্যারোলিন কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ১৩ মে দায়িত্ব নিয়েছিলেন কারিন। হোয়াইট হাউজে যোগ দেওয়ার আগে ২০২০ সালে বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন কারিন। বাইডেন যখন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখনও তার অধীন কারিন কাজ করেন।
খবর বিবিসি

এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬
বিআরটি প্রকল্পে ভোগান্তি নিরসনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবর…
  • ১৩ এপ্রিল ২০২৬