আজারবাইজান জলবায়ু সম্মেলনের বিরোধিতা করে গ্রেটা থুনবার্গের প্রতিবাদী মিছিল

১৩ নভেম্বর ২০২৪, ০১:৫১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
গ্রেটা থুনবার্গ

গ্রেটা থুনবার্গ © সংগৃহীত

আজারবাইজান চলমান জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন আয়োজনের বিরোধিতা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সোমবার (১১ নভেম্বর) জর্জিয়ার রাজধানী তিবি‌লিসিতে প্রতিবাদ মিছিলে অংশ নেন তিনি।

মিছিলে অংশ নেওয়া অন্য পরিবেশকর্মীরা জানান, নিপীড়নমূলক নীতির কারণে জলবায়ু সম্মেলনের আয়োজক হওয়ার যোগ্য নয় আজারবাইজান।

গ্রেটা থুনবার্গের অভিযোগ, আজারবাইজান একটি নিপীড়ক ও দখলদার রাষ্ট্র। দেশটি জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে। নাগরিক সমাজের ওপর ক্রমাগত দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। জলবায়ু সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে কাম্পিয়ান সাগর তীরের এই দেশ নিজেদের অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছে।

প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে আজারবাইজানে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এর আগে তার বাবা হায়দার আলিয়েভ এক দশক আজারবাইজানের প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন ইলহাম। তার বিরুদ্ধে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা ও বাক্‌স্বাধীনতার প্রতি দমন-পীড়নের গুরুতর অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, সুইডেনের স্টকহোমে ২০০৩ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন গ্রেটার। ওপেরাশিল্পী মা মালেনা এর্নমান, অভিনেতা বাবা স্‌ভান্তে থানবার্গ এবং অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক দাদা ওলফ থানবার্গ।

পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950