কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবিষ্যদ্বাণী জলহস্তীর 

০৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
থাইল্যান্ডের জলহস্তীর ভবিষ্যদ্বাণী

থাইল্যান্ডের জলহস্তীর ভবিষ্যদ্বাণী © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে লড়ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিকের হয়ে লড়ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভোটাররা যখন ভোট দিচ্ছেন, তখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসবেন বলে ভবিষ্যদ্বাণী করেছে থাইল্যান্ডের ভাইরাল ছোট্ট পিগমি জলহস্তী মু দেং। খবর এনডিটিভির
  
সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে- থাইল্যান্ডের মহাতারকা খ্যাত শিশু জলহস্তী মু ডেং ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরছেন বলে ভবিষ্যদ্বাণী করেছে।

থাইল্যান্ডের চনবুড়ি এলাকার খাও খেও ওপেন চিড়িয়াখানায় এ ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে মু ডেং। ট্রাম্পের বিষয়ে করা ভবিষ্যদ্বাণীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, চার মাস বয়সী শিশু জলহস্তী মু ডেংকে দু’টি ফলের ঝুড়ি দেয়া হয়। এর একটিতে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প ও অপরটিতে ডেমোক্রেট দলীয় কমলা হ্যারিসের নাম লেখা রয়েছে। এর মধ্য থেকে ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে পিগমি জলহস্তী মু ডেং। 

প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ দেবে পালস বাংলাদেশ, আবেদন করুন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬