১১০ বছর বয়সে মারা গেল বিশ্বের সবচেয়ে ‘বড় বন্দী’ কুমির

০৩ নভেম্বর ২০২৪, ০১:৪৫ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে ক্যাসিয়াস ছিল বিশ্বের সবচেয়ে বড় বন্দী কুমির

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে ক্যাসিয়াস ছিল বিশ্বের সবচেয়ে বড় বন্দী কুমির © সংগৃহীত

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের হিসেবে বিশ্বের সবচেয়ে বড় বন্দী কুমির ক্যাসিয়াস মারা গেছে। তার দৈর্ঘ্য ছিল ৫ দশমিক ৪৮ মিটার (১৮ ফুট)। ধারণা করা হয়, কুমিরটির বয়স ছিল ১১০ বছরেরও বেশি।

ফেসবুকে মেরিনল্যান্ড মেলানেসিয়া ক্রোকোডাইল হেবিটেট জানিয়েছে, এক টন বা এক হাজার কেজির বেশি ওজনের ক্যাসিয়াসের শারীরিক অবস্থান অবনতি ঘটতে থাকে গত ১৫ অক্টোবর থেকে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পর্যটন শহর কেয়ার্নসের কাছে অবস্থিত গ্রিন আইল্যান্ডভিত্তিক সংস্থাটি পোস্টে জানায়, ‘ক্যাসিয়াসের অনেক বয়স হয়েছিল। ধারণা করা হয় বন্য অবস্থায় একটি কুমিরের জীবনকালের চেয়ে বেশি বেঁচে ছিল সে। ক্যাসিয়াসের অভাব গভীরভাবে উপলব্ধি করব আমরা। তার প্রতি আমাদের ভালোবাসা এবং কুমিরটির নানা স্মৃতি অমলিন থাকবে আমাদের হৃদয়ে।’

Corcode Inner

বন্দী থাকা পৃথিবীর বৃহত্তম কুমির ছিল ক্যাসিয়াস

অভয়ারণ্যটির ওয়েবসাইট সূত্র জানা যায়, ১৯৮৭ সাল থেকে একে এখানে আনা হয় নর্দার্ন টেরিটরি থেকে।

সল্ট ওয়াটার ক্রোকোডাইল বা লোনা পানির কুমির ২৩ ফুট (৭ মিটার) পর্যন্ত লম্বা হতে পারে। বন্দী কুমিরদের মধ্যে আগের রেকর্ডধারী ছিল ফিলিপাইনের একটি ইকো পার্ক ও ওয়াইল্ডলাইফ রিজার্ভেশন সেন্টারে থাকা ৫০ বছর বয়স্ক ললোং। ওটার দৈর্ঘ্য ছিল ২০ ফুট (৬.১৭ মিটার)। ২০১২ সালে ধরা পড়ার পর ক্যাসিয়াসের থেকে রেকর্ডটি নিজের করে নেয় সে। কিন্তু কুমিরটি এক বছর পরেই অসুস্থ হয়ে মারা যায়, সেই সঙ্গে ক্যাসিয়াস আবার বিশ্বের বৃহত্তম বন্দী কুমিরের মর্যাদা পায়।

চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950