ড্রোন হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত, আহত ২৪

০৫ অক্টোবর ২০২৪, ০৪:১০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
নিহত দুই সেনা

নিহত দুই সেনা © সংগৃহীত

ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে ইরাক থেকে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় দুই ইহুদিবাদী সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২৪ জন। টাইমস অব ইসরায়েলসহ দেশটির গণমাধ্যমগুলো হতাহতের এ ঘটনা স্বীকার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, শুক্রবার ইরাক থেকে আসা দুটি ড্রোনের একটি আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও অপরটি একটি সেনা ঘাঁটিতে আঘাত হানে। এর আগে ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে তিনটি ড্রোন নিক্ষেপের খবর দিয়েছিল।

এদিকে, গাজা উপত্যকা ও লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় আরও ২৫ ইসরায়েলি সেনার আহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর হওয়ার কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি আইডিএফ।

ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের এ ধরনের ক্রমবর্ধমান হামলায় রীতিমতো হুমকির মধ্যে পড়েছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিজের সামরিক ক্ষয়ক্ষতির খবর প্রকাশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেল আবিব।

এখন পর্যন্ত লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে নিজের ৯ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। অথচ, হিজবুল্লাহ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের একদিনের হামলায় ১৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ শত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9