চাকরি নেই বলে বিচ্ছেদ, প্রেমিকাকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

০১ জুন ২০২৪, ০৯:১৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের এক তরুণীকে খুনের অভিযোগ উঠেছে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। যুবক নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রেমিক বেকার তাই দীর্ঘ দিনের সম্পর্ক ভেঙে দিয়েছেন প্রেমিকা। সেই আক্রোশ থেকে তরুণীকে খুন করে ফেললেন যুবক। নিজের গলাতেও ছুরি চালালেন, তবে মরতে পারলেন না। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে।

ঘটনাটি অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার। অভিযুক্ত যুবকের নাম টি ইয়েসু রত্নম। স্কুলে পড়ার সময় থেকেই তিনি জে রত্না গ্রেস নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বলে জানিয়েছে সেখানকার পুলিশ। সম্প্রতি মাস কয়েক আগে তাদের বিচ্ছেদ হয়। নিহত ওই তরুণী স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষিকার চাকরি করতেন। কিন্তু অভিযুক্ত যুবক বেকার ছিলেন। তিনি চাকরি পাননি। পুলিশ জানিয়েছে, যুবকের চাকরি না পাওয়া এই বিচ্ছেদর অন্যতম কারণ।

বিচ্ছেদ মেনে নিতে পারেননি নিহতের প্রেমিক। কিছুদিন আগে ওই তরুণী অন্য একজনের সঙ্গে বাগ্‌দানে আবদ্ধ হন। এরপরেই স্কুলের সামনে তার সঙ্গে দেখা করতে যান অভিযুক্ত। সঙ্গে নিয়ে যান ধারালো ছুরি। তরুণীকে মেরে ফেলার পরিকল্পনা করেই তিনি গিয়েছিলেন বলে মনে করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কিছুক্ষণ প্রাক্তন প্রেমিকার সঙ্গে কথা বলার পর যুবক ছুরি বের করেন। ওই ছুরি দিয়ে প্রথমে তাকে মেরে ফেলতে বলেন। প্রেমিকা তা করতে না চাইলে সঙ্গেসঙ্গে তার গলায় ছুরি চালিয়ে দেন। তারপর নিজের গলায়ও ছুরি চালান তিনি। ঘটনাস্থলেই তরুণীর মৃত্যু হয়। যুবককে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। [আনন্দবাজার]

ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬
সংকট সমাধানে ববিতে ‘ক্যাম্পাস-২’ বিবেচনার আশ্বাস শিক্ষামন্ত…
  • ২৫ জুন ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, মিলবে যে ৫ কেন…
  • ২৫ জুন ২০২৬