রাইসির বিধ্বস্ত হেলিকপ্টার নিয়ে দ্বিতীয় তদন্তে যা জানা গেল

৩০ মে ২০২৪, ০১:৪৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
ইব্রাহিম রাইসি-বিধ্বস্ত হেলিকপ্টার

ইব্রাহিম রাইসি-বিধ্বস্ত হেলিকপ্টার © সংগৃহীত

ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের সেনাবাহিনী। ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান রাইসি। তার মৃত্যুর পর নানা রকম প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার (৩০ মে) ইরানের সেনাবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার কোনো রকম হামলা শিকার হয়নি, এটা নিখাদ দুর্ঘটনা।

এই ঘটনা নিয়ে দ্বিতীয়বারের প্রকাশ করা তদন্ত রিপোর্টও ইরান দাবি করেছে, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বেলায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। কোনো রকম সাইবার হামলাও হয়নি। 

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রকাশিত ওই তদন্ত রিপোর্ট করা হয়েছে, ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা, হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ওপর ভিত্তি করে।

এছাড়া হেলিকপ্টারটির ব্যবস্থাপনার বিষয়ও খতিয়ে দেখেছে তদন্তকারীরা। তবে তাদের দাবি হেলিকপ্টারটির ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না। 

গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ তাদের সঙ্গে থাকা মোট ৯জন।

সেদিন তারা আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় আরাস নদীর ওপর একটি বাঁধ প্রকল্প উদ্বোধনের পর উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনাস্থল থেকে পরের দিন ২০ মে তাদের লাশ উদ্ধার করা হয়। [সূত্র: আনাদোলু]

ট্যাগ: ইরান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দপ্তর ঘেরাও
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিদায়ের পর কমল সাফ ফাইনালের টিকিটের দাম
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950