ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

২৯ মে ২০২৪, ০৯:৫৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
=

=

দখলদার ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূত ফেদ্রিকো মেয়ারকে ‘পরামর্শের’ জন্য ডেকে পাঠায় দেশটি। বুধবার (২৯ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিল আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। তবে এ ব্যাপারে ইসরায়েল কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। এরফলে বিষয়টি নিয়ে আলোচনা করতে কাল বৃহস্পতিবার ব্রাজিলের উপরাষ্ট্রদূতকে ডেকেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্টি হামাসের বিরুদ্ধে যুদ্ধ, গাজায় নির্বিচার হামলা ও সাধারণ মানুষের বিরুদ্ধে গণহত্যা চালানোয় ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক খারাপ হয়ে গেছে। এরমধ্যেই নিজেদের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে প্রত্যাহার করে নিয়ে গেছে দেশটি।

বার্তাসংস্থা এএফপিকে একটি সূত্র জানিয়েছে, ব্রাজিল এখনই নতুন করে কোনো রাষ্ট্রদূতকে নিয়োগ দেবে না। যার অর্থ ইসরায়েলের সঙ্গে আপাতত কূটনীতিক সম্পর্ক গুটিয়ে আনছে লাতিন আমেরিকার বৃহৎ ও শক্তিশালী অর্থনীতির দেশটি।

থানার কাছেই মিরপুরে গুঁড়িয়ে দেওয়া সেই টিকাকেন্দ্র, যা বললেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নিয়োগ দেবে ১০ পদে, আবেদন ৭ অক্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যৌন নিপীড়কদের পদায়ন করে দেওয়াটাই কি ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় বিভাগে বয়সের কড়াকড়ি বিসিবির, ম্যাচ পাতানো ঠেকাতেও কঠো…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের নিয়ে এবার মন্ত্রণা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬