ইরানের নতুন নির্বাচনে প্রার্থীতা করার ঘোষণা দিলেন সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ

২৭ মে ২০২৪, ১০:২৪ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ © ফাইল ছবি

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগামী ২৮ জুন ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে  প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের গণমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার  ‘দোলাত বাহার’ নামে আহমাদিনেজাদ সমর্থকদের দ্বারা পরিচালিত একটি টেলিগ্রাম চ্যানেলে তার ভক্তদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে বলা হয়েছে, পরিস্থিতির উন্নতির জন্য পরিবর্তন হচ্ছে বলে আহমাদিনেজাদ আত্মবিশ্বাসী।

আহমাদিনেজাদ বলেন, ‘শুধু ইরানে নয়, গোটা বিশ্বেই দ্রুত পরিবর্তন ঘটছে এবং আমি আশাবাদী যে আমরা শিগগিরই একটি দারুণ পরিবর্তন দেখতে পাব।’ সংসদে আহমাদিনেজাদ সমর্থকরা ইতোমধ্যেই আহমাদিনেজাদের সম্ভাব্য প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করেছেন, ‘ আহমাদিনেজাদই ইরানের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ’

ইরানের পার্লামেন্টে তাবরিজ অঞ্চলের প্রতিনিধি আহমাদ আলীরেজা বেইগি বলেছেন, যদি মাহমুদ আহমাদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে আমরা জয় পাবই। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আহমাদিনেজাদকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতার অনুমোদন দেবে। কারণ, তিনি যদি প্রার্থী হন এবং এই প্রার্থিতাও যদি বাতিল হয়ে যায়, তবে এটি খুব বাজে পরিণতি নিয়ে আসবে।

প্রসঙ্গত, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি রাজধানী তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।

 
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬
সংকট সমাধানে ববিতে ‘ক্যাম্পাস-২’ বিবেচনার আশ্বাস শিক্ষামন্ত…
  • ২৫ জুন ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, মিলবে যে ৫ কেন…
  • ২৫ জুন ২০২৬
শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৫ জুন ২০২৬
দুপুরে ভাত খেয়েই চোখে ঘুম? অফিসে বসেই সতেজ থাকার জাদুকরী উপ…
  • ২৫ জুন ২০২৬