স্কুলছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে গর্ভবতী শিক্ষিকা

০৯ মে ২০২৪, ১১:২৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
রেবেকা জোয়েন্স

রেবেকা জোয়েন্স © সংগৃহীত

ছাত্রের সঙ্গে সম্পর্ক করে যুক্তরাজ্যে এক শিক্ষিকার গর্ভবতী হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার আগে এক ছাত্রের সঙ্গে সম্পর্ক করে গ্রেপ্তার হয়েছিলেন এই শিক্ষিকা। এরপর জামিনে মুক্তি পেয়ে আরেক ছাত্রের সঙ্গে সম্পর্ক গড়ে গর্ভবতী হন তিনি।

মঙ্গলবার একটি ব্রিটিশ আদালতে এই মামলার শুনানিতে এমন তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার (৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অভিযুক্ত ওই শিক্ষিকার নাম রেবেকা জোয়েন্স। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তার আগে ওই ছেলেকে তিনি ৩৪৫ পাউন্ডের একটি বেল্ট উপহার দেন। তবে ওই ছাত্র বা স্কুলের নাম প্রকাশ করেনি বিবিসি।

প্রসিকিউটর জো অ্যালম্যান বলেছেন, ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আনা হয়েছিল। এরপর বিচার প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়। কিন্তু তখনই জানা যায় শিক্ষিকা জোয়েন্স ১৫ বছর বয়সী অপর এক ছাত্রের সঙ্গে দীর্ঘদিন যৌনসম্পর্ক করেছেন।

যে দ্বিতীয় ছাত্রের সঙ্গে সম্পর্ক গড়ে শিক্ষিকা জোয়েন্স গর্ভবতী হয়েছেন তিনি তার শিক্ষিকা ছিলেন এবং তিনি যখন চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন তখনও এই ছাত্রের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখেন। তখন এই ছাত্রের বয়স ১৫ বছর ছিল। ওই ছাত্র শিক্ষিকার ফ্লাটে যায় এবং তারা একে-অপরের সঙ্গে ঘনিষ্ট হয়। এরপর ছাত্রটির বয়স যখন ১৬ বছর হয় তখন দুইজন পূর্ণ যৌন সম্পর্ক গড়ে তোলে। এতে করে ওই শিক্ষিকা গর্ভবতী হয়ে পড়েন।

প্রসিকিউট জো অ্যালম্যান শিক্ষিকা জোয়েন্সের এ ব্যবহারকে ‘নির্লজ্জ’ হিসেবে অভিহিত করেছেন। কোর্টের তথ্য অনুযায়ী, ওই শিক্ষিকা তার দ্বিতীয় ছাত্রকে বলেছিলেন তিনি গর্ভবতী হতে সক্ষম নন। কিন্তু পরবর্তীতে তিনি গর্ভবতী হয়ে পড়েন। তার বিরুদ্ধে দুই সপ্তাহব্যাপী বিচার চলবে বলে জানা গেছে।

 
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬