জেল হতে পারে ট্রাম্পের

০৮ মে ২০২৪, ১১:০৮ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় জেল হতে পারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। সোমবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বহুল আলোচিত ফৌজদারি মামলাটির শুনানিকালে বিচারক হুয়ান মারচান বলেন, সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় সাবেক প্রেসিডেন্টকে এবার কারাদণ্ড দেয়ার বিষয় বিবেচনা করছেন তিনি।

মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় এরই মধ্যে ট্রাম্পকে ৯ বারে ৯ হাজার ডলার জরিমানা করেছেন নিউ ইয়র্কের একটি আদালত।

বিচারক মারচান বলেন, ‘সোমবার শুনানিকালে ট্রাম্প আরও একবার অর্থাৎ দশমবারের মতো একই নিষেধাজ্ঞা অমান্য করেছেন। এবার আর জরিমানা নয়, কারাদণ্ডের কথা বিবেচনা করা হচ্ছে।‘

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেয়া হয়। কিন্তু সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে লুকিয়েছিলেন ট্রাম্প।

নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ট্রাম্প। এদিকে সামনেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন। আর গত মাসে ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। সেই থেকে প্রায় প্রতি সপ্তাহেই শুনানি চলছে।

আগামী দু’‌মাস ধরে আদালতে এই মামলার শুনানি চলতে পারে। শুনানিতে ট্রাম্পের উপস্থিত থাকা বাধ্যতামূলক। ফলে নির্বাচনী জনসভায় না গিয়ে ট্রাম্পকে আদালতে হাজিরা দিতে যেতে হবে। ট্রাম্প বলেছেন, ‘‌নির্বাচনী প্রচার থেকে আমাকে সরানোর জন্যই এই ষড়যন্ত্র চলছে। কিন্তু এভাবে আমাকে হারানো যাবে না।’‌

 
ট্যাগ: আমেরিকা
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬