পেট ব্যথা নিয়ে হাসপাতালে যুবক, বের করা হলো মোবাইল ফোন!

০৫ মে ২০২৪, ১১:৫৪ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
যুবকের পেটে আস্ত মোবাইল সেট

যুবকের পেটে আস্ত মোবাইল সেট © সংগৃহীত

প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এক যুবক। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তার পেটে আস্তো একটি মোবাইল ফোন দেখতে পায়। বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে তার অস্ত্রোপচার করে সেই মোবাইল ফোন বের করেন চিকিৎসকরা। ভারতের কর্ণাটকের শিবমোগা কেন্দ্রীয় কারাগারে এক এক কারাবন্দির সঙ্গে এমন ঘটনা ঘটেছে। বর্তমানে ওই কয়েদি সুস্থ রয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খুনের দায়ে যাবজ্জীবন সাজা পাওয়া ৩৮ বছরের পরশুরাম কোনো উপায়ে একটি মোবাইল ফোন যোগার করেন। কিন্তু কারাগারের রুটিন তল্লাশির সময় মহাবিপদে পড়েন তিনি। কারারক্ষীদের থেকে বাঁচতে ফোনটিকে অন্য কোথায় লুকানোর বদলে গিলে ফেলেন এই কয়েদি।

কোনো ঝুঁকি না-নিয়ে ওই বন্দিকে বেঙ্গালুরুতে পাঠানো হয় গত ১ এপ্রিল। ভর্তি করা হয় পরশুরামকে ভিক্টোরিয়া হাসপাতালে। ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক বুঝতে পারেন, পেটের ভেতরে আস্ত একটা মোবাইল ফোন রয়েছে। পরে গত ২৫ এপ্রিল পরশুরামের অস্ত্রোপচার হয় ভিক্টোরিয়া হাসপাতালে। দীর্ঘ ৭৫ মিনিট ধরে অপারেশন শেষ মোবাইলটি বের করা হয়। 

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, চীনা ফোনটি আকারে ছোট হওয়ায় সেটি খাদ্যনালি দিয়ে পরশুরামের পাকস্থলীতে চলে গিয়েছিল। প্রায় ২০ দিন মোবাইল ফোনটি পেটের মধ্যে ছিল।

 
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬