ভারী বৃষ্টিপাতে ফের ডুবেছে দুবাই, স্কুল-অফিস বন্ধ

০৩ মে ২০২৪, ০৯:৩৬ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
ভারী বৃষ্টিপাতে ডুবে যায় দুবাইয়ের অনেক এলাকা

ভারী বৃষ্টিপাতে ডুবে যায় দুবাইয়ের অনেক এলাকা © এএফপি

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ফের ডুবেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনেক এলাকা। এতে কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এপ্রিলের বন্যার পর পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই আবারো প্লাবিত হলো দুবাইয়ের বেশকিছু অঞ্চল। এতে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। 

এ অবস্থায় দেশটির অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে প্লাবিত হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি অঞ্চল। এতে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরো পড়ুন: বজ্রপাতে ৫ জেলায় এক শিক্ষার্থীসহ প্রাণ গেল ১১ জনের

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনসিইএমএ। এর আগে গত ১৬ এপ্রিল সেখানে ২৫৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে চারজনের মৃত্যু হয়েছিল। বাতিল করা হয় দুই হাজারের বেশি ফ্লাইট।

সে তুলনায় হিসেবে গতকাল বৃহস্পতিবারের বৃষ্টিপাত ততটা ভয়াবহ ছিল না। দুবাইয়ের হাইওয়েতে কিছুটা যানজট দেখা দেয়। প্লাবিত সড়েক কিছু গাড়ি আটকে যায়।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950