এক রাতে ১০ হাজার বজ্রপাত হংকংয়ে

০২ মে ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
এক রাতে ১০ হাজার বজ্রপাত হংকংয়ে

এক রাতে ১০ হাজার বজ্রপাত হংকংয়ে © সংগৃহীত

হংকংয়ে এক রাতে প্রায় ১০ হাজার বজ্রপাত হয়েছে। দ্বীপটির আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মেঘ থেকে ভূমিতে আঘাত হেনেছে এসব বজ্রপাত।

এপ্রিল মাসে হংকংয়ের আবহাওয়া খুব আর্দ্র থাকে। হংকংয়ের জলবায়ু অনুযায়ী, এই মাসটি বর্ষার আগমনি মাস। হংকংয়ের বাসিন্দারা বাড়ি থেকে বের হলে যে কোনো সময় বর্ষণের জন্য প্রস্তুতি নিয়ে বের হন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯ টা থেকে মুষলধারে ঝড়-বৃষ্টি শুরু হয় হংকংয়ে। সেই সময় থেকে বুধবার বেলা ১১ টা পর্যন্ত হংকংয়ে মোট ৯ হাজার ৪৩৭টি বজ্রপাত রেকর্ড করা হয়েছে। অধিকাংশ বজ্রপাত আঘাত হেনেছে দ্বীপের পূর্বাঞ্চলের এলাকাগুলোতে।

টানা বজ্রপাতের জেরে দ্বীপটির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি বহুতল ভবনের ছাদে আগুন ধরেছে। ব্যাপক ঝড়বৃষ্টির কারণে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশনও বাধাগ্রস্ত হয়েছে।

আবহাওয়া দপ্তরের বুধবার জানিয়েছে, সেদিন সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত হংকংয়ে ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকবে।

 
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬