এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানের মহাকাশযান

০২ মে ২০২৪, ০৮:২৭ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানের মহাকাশযান

এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানের মহাকাশযান

এবার চাঁদে যাচ্ছে পাকিস্তান। দেশটির পতাকাখচিত প্রথম মহাকাশযানটি চীনের সহায়তায় চাঁদে অবতরণ করতে যাচ্ছে। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি (আইএসটি) জানিয়েছে, শুক্রবার (৩ মে) দেশটির কৃত্রিম উপগ্রহ আইকিউব–কিউ চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, শুক্রবার স্থানীয় দুপুর ১২ৃটা ৫০ মিনিটে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে পাকিস্তানের প্রথম মহাকাশযানটি। এর জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে দেশটি। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো চিনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে। উপগ্রহটিতে রয়েছে ২টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। যা দিয়ে চাঁদের নিখুঁত ছবি তোলা সম্ভব।

চীনের তৈরি চ্যাং ওঁ-৬ চন্দ্রযানে করে দেশটির হাইনান প্রদেশের উৎক্ষেপণকেন্দ্র থেকে চাঁদের দিকে যাত্রা শুরু করবে পাকিস্তানের মহাকাশযানটি। চ্যাংয়ে-৬ মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার দিক থেকে ধূলা ও পাথরের নমুনা পৃথিবীতে ফেরত আনতে চায় চীন।

প্রয়োজনীয় গুণগত পরীক্ষা-নিরীক্ষা শেষে আইকিউব-কিউকে এরই মধ্যে চ্যাং ওঁ-৬ রকেটের সঙ্গে একীভূত করা হয়েছে। আইএসটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে এই উৎক্ষেপণের বিষয়টি সরাসরি সম্প্রচার করা হবে।

 
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬