বিয়েতে রাজি না হওয়ায় ধর্ষণ, গরম লোহা দিয়ে মুখে লিখল নাম

২৯ এপ্রিল ২০২৪, ১১:২৭ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
ভারতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে

ভারতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে © আনন্দবাজার

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের সহযোগিতায় এ কাজ হয়েছে বলে অভিযোগ কিশোরীর। এমনকি সে পুলিশকে জানিয়েছে, ওই যুবক গরম লোহা দিয়ে তার মুখে নিজের নাম লিখে দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরির। ১৭ বছর বয়সী কিশোরীকে অপহরণ করে তিন দিন নিজের বাড়িতে রাখে অভিযুক্ত যুবক। সেখানেই ধর্ষণ করা হয় তাকে। পরে ওই বাড়ি থেকে পালিয়ে আসে কিশোরী। এরপর থানায় গিয়ে যুবকের বিরুদ্ধে অভিযোগ দেয়।

পুলিশকে কিশোরী জানিয়েছে, সে গত ১৯ এপ্রিল দোকানে গিয়েছিল। ফেরার পথে যুবক তাকে তুলে নিয়ে যান। নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে।  এমনকি লোহা গরম করে তার মুখে নিজের নাম লিখে দিয়েছে যুবক। এ সময়ে কিশোরীকে চেপে ধরে রেখেছিলেন যুবকের মা ও বোন।

আরো পড়ুন: সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে গলায় ফাঁস নিলেন অভিনেত্রী

এ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানতে পেরেছে, কিছু দিন আগে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ২১ বছরের যুবক। দীর্ঘ দিন ধরেই তার দিকে নজর ছিল। কিন্তু কিশোরী রাজি হয়নি। 

সে আক্রোশ থেকেই যুবক এ কাজ করেছেন বলে অভিযোগ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অভিযুক্তকে জেল হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। খবর: আনন্দবাজার।

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬