যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

২৯ এপ্রিল ২০২৪, ১০:২৬ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM

© সংগৃহীত

ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছে। শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করলেও গত এক সপ্তাহে অন্তত ৯০০ জন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এবার ইসরায়েলবিরোধী বিক্ষোভে যোগ হলো কানাডার নামও। 

দেশটির ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। মার্কিন ক্যাম্পাসের আন্দোলনের ন্যায় ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তাঁবু টানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে বসেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, ম্যাকগিল এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়কে ইহুদিবাদী রাষ্ট্র এবং ইহুদিবাদী একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। যদিও বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর এভাবে তাঁবু টানানো অনুমোদিত নয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়েছে অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের এই গণজাগরণকে সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের দাবি, গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা থেকে তাদের প্রতিষ্ঠানকে দূরে সরে আসার মতো বিষয়। তবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য ডাকা হচ্ছে পুলিশ। গ্রেপ্তারের পাশাপাশি কোথাও কোথাও শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের বিষয়টিও সামনে এসেছে। 

 
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬