মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

২৮ এপ্রিল ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM

© সংগৃহীত

ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ এপ্রিল) দেশটির পশ্চিম জাভা প্রদেশে স্থানীয় সময় রাত ১১টা ২৯ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি। খবর এনডিটিভির।

দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থার বরাতে এনটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২৯ মিনিটে ৬ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল গারুত রিজেন্সির ১৫১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।

এছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং নিকটবর্তী প্রদেশ ব্যানটেনের পাশাপাশি সেন্ট্রাল জাভা, যোগিয়াকার্তা এবং পূর্ব জাভা প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।

 
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬