বাড়ির সামনেই টিকটকারকে গুলি করে হত্যা

২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
ওম ফাহাদ ওরফে গুফরান সাওয়াদি

ওম ফাহাদ ওরফে গুফরান সাওয়াদি © সংগৃহীত

ইরাকে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানী বাগদাদের পূর্ব জায়েন এলাকায় তার বাড়ির বাইরে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচিত এক নারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফাহাদ, যার আসল নাম গুফরান সাওয়াদি। গাড়িতে চড়ে যাওয়ার সময় মোটরবাইকে আসা একদল দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে।

টিকটকে পপ মিউজিকের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করে জনপ্রিয় হয়েছেন ফাহাদ। তার হাজার হাজার ভক্ত-অনুসারী রয়েছে।

গত বছর আদালত ‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতা’ ক্ষুণ্ন করে এমন ভিডিও শেয়ার করার জন্য তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

ওম ফাহাদের অশালীন ভিডিও তৈরি ইরাকি সমাজ এবং পারিবারিক সংস্কৃতিতে কতটা প্রভাব পড়ে তা জানার জন্য ২০২৩ সালের জানুয়ারিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে, হামলাকারীরা খাবার সরবরাহকারী ছদ্মবেশে এসে তাকে গুলি করে হত্যা করে।

মার্কিন মালিকানাধীন আল হুরা বার্তা সংস্থা জানিয়েছে, ফাহাদের সাথে হামলায় আরেক নারী আহত হয়েছেন।

ওম ফাহাদের সঙ্গে আরেক টিকটক তারকা ডালিয়া নাঈমের মধ্যে সম্প্রতি স্নায়ু দ্বন্দ্ব বেড়েছিল বলে জানা গেছে। ডালিয়া প্লাস্টিক সার্জারির কারণে ‘ইরাকি বার্বি’ নামে পরিচিত।

 
ট্যাগ: টিকটক
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬