যুক্তরাজ্যের জাহাজে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

২৭ এপ্রিল ২০২৪, ০৯:২৩ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM

© সংগৃহীত

যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথি। খবর আল জাজিরার।

শুক্রবার (২৬ ) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক টেলিভিশন ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যৃবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার ‘আন্দ্রোমেদা স্টারে’ সরাসরি হামলা চালাতে সমর্থ হয়েছে। এছাড়া ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার তথ্যও জানিয়েছেন তিনি।

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইলি জাহাজে হামলা চালানো শুরু করে হুতিরা। তারা জানায়, ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে তারা এসব দেশের জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এর আগেও যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়েছিল হুতিরা। সশস্ত্র এ বিদ্রোহী গোষ্ঠীর হামলায় গত ফেব্রুয়ারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল রুবিমার নামের একটি ব্রিটিশ জাহাজ। বেশ কয়েকদিন ভেসে থাকার পর গত ২ মার্চ এটি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়।

 
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬