জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলি, ছুরিধারী নিহত

২৫ এপ্রিল ২০২৪, ০৯:২৪ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলি

জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলি © সংগৃহীত

জার্মানির মানহাইম বিশ্ববিদ্যালয়ে এক সশস্ত্র ব্যক্তি পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। পুলিশের অস্ত্র ব্যবহার নিয়ে তদন্ত শুরু হয়েছে। জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ফ্যাকাল্টি ভবনের গ্রন্থাগারে এই ঘটনা ঘটে। সেই সময় ভবনের অন্যত্র ক্লাস চলছিল।

পুলিশ বলছে, ৩১ বছর বয়সী এক জার্মান নাগরিকের হাতে বড় ছুরি ছিল। তিনি গ্রন্থাগারের এক কর্মীকে আঘাত করেছিলেন। “উদ্বেগজনক পরিস্থিতি” তৈরি হওয়ায় গুলি চালানো হয়েছে বলে দাবি পুলিশের।

জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে ছুরিধারী নিহত

সরকারি কৌঁসুলি বলেছেন, কয়েক দফা খারাপ আচরণের কারণে নিহত ব্যক্তিকে গ্রন্থাগারে নিষিদ্ধ করা হয়েছিল। পুলিশ আগে থেকেই তাকে চিনত।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬