ভারতের নির্বাচনী জনসভা

তীব্র গরমে বক্তৃতার সময় মঞ্চে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সড়ক-পরিবহন মন্ত্রী!

২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM

ভারতের মহারাষ্ট্রে নির্বাচনী জনসভার মঞ্চে অজ্ঞান হয়ে পড়ে গেছেন এক মন্ত্রী। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজ্যের যুবমলে দেশটির সড়ক পরিবহণ ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়কড়ি বক্তৃতার সময় গরমে অস্বস্তিতে পরে যান।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, যুবমলের পুসাদের একটি জনসভায় কথা বলছিলেন নিতিন গড়কড়ি। তখন হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। এর পর সঙ্গে সঙ্গে দলের অন্য সদস্যরা তাকে ধরে ফেলেন এবং প্রাথমিক চিকিৎসা দেন।

নিতিন গড়কড়ি ক্ষমতাসীন দল বিজেপির হয়ে নাগপুর থেকে নির্বাচন করেছেন। দেশটির লোকসভা নির্বাচনের প্রথম ধাপে সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বুধবার তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্দের নেতৃত্বাধীন শিভ সেনার নেতা রাজশ্রী পাতিলের হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন। রাজশ্রী পাতিলকে যুবমল-ওয়াশিম থেকে সেখানকার ক্ষমতাসীন মহুতি জোটের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, তাৎক্ষণিক চিকিৎসা পাওয়ার পর নিতিন সুস্থ হন এবং কিছুক্ষণ বাদে মঞ্চে ওঠে আবারও বক্তৃতা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মন্ত্রীর অজ্ঞান হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি হাত-পা ছেড়ে দিয়েছেন এবং তাকে ধরে ধরে অন্যরা আড়ালে নিয়ে যাচ্ছেন।

পরবর্তীতে নিতিন নিজে এক্সে একটি পোস্ট করেন। এতে তিনি লিখেছেন, গরমের কারণে অস্বস্তি বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এখন পুরোপুরি সুস্থ আছেন।

ট্যাগ: ভারত
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬