সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে একের পর এক রকেট নিক্ষেপ

২২ এপ্রিল ২০২৪, ০৯:২৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইরাকের জুম্মার শহর থেকে উত্তর-পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে এটিই মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম কোনও হামলা। সোমবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইরাকের দুই নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, রোববার ইরাকের জুম্মার শহর থেকে উত্তর-পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে। ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো গত ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন সৈন্যদের বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এই প্রথম হামলা হলো।

রয়টার্স বলছে, ইরাক থেকে এই হামলা এমন এক সময়ে হলো যখন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী যুক্তরাষ্ট্র সফর থেকে একদিন আগেই ফিরে এসেছেন। যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেছিলেন।

দুই নিরাপত্তা সূত্র এবং ইরাকের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেছেন, পেছনে রকেট লঞ্চার লাগানো একটি ছোট ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা হয়েছে।

এক সেনা কর্মকর্তা বলেন, ধ্বংস হওয়া ট্রাকটিকে আরও তদন্তের জন্য জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে এটি একটি বিমান হামলায় ধ্বংস হয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনীকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে এবং অন্য গাড়ি ব্যবহার করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া অপরাধীদের খোঁজ শুরু করেছে বলে জুম্মার শহরে অবস্থানরত একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন।

এর আগে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বন্ধ করার জন্য আলোচনায় অগ্রগতি দেখে প্রায় তিন মাস হামলা স্থগিত করেছিল সশস্ত্র দলগুলি।

 
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬