হিজবুল্লাহর ড্রোন হামলা, মারা গেল আহত ইসরায়েলি সেনা কর্মকর্তা

২২ এপ্রিল ২০২৪, ০৮:২৯ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
নিহত ইসরায়েলি সেনা কর্মকর্তা মেজর ডর জিমেল (২৭)

নিহত ইসরায়েলি সেনা কর্মকর্তা মেজর ডর জিমেল (২৭) © সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চালানো ড্রোন হামলায় আহত হওয়ার পর ইসরায়েলের এক সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে।  তার নাম মেজর ডর জিমেল (২৭)। রোববার (২১ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গত ১৭ এপ্রিল সংরক্ষিত সেনাসদস্য হিসেবে ইসরায়েলের সামরিক বাহিনীতে তিনি দায়িত্ব পালন করছিলেন। এ সময় ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরব আল–আরামশে এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। ওই হামলায় ডর জিমেল ছাড়াও আরও ১৩ সেনাসদস্য ও ৪ বেসামরিক মানুষ আহত হন।

আহত অবস্থায় তাঁকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন বলে জানিয়েছিলেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই তার মৃত্যুর খবর দেন চিকিৎসকেরা।

মেজর ডর জিমেল ইসরায়েলি সামরিক বাহিনীর ইতজিওনি ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। হামলার পর এর দায় স্বীকার করে হিজবুল্লাহ।

এদিকে ১৭ এপ্রিলের ওই হামলার পাল্টা জবাব দেয় ইসরায়েল। উত্তর–পূর্ব লেবাননের বালবেক শহরে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালায় দেশটি। এ ছাড়া রোববার দক্ষিণ লেবাননের দুটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান।

 
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬
দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচ…
  • ২৯ এপ্রিল ২০২৬
দেশে আর কোনো সমস্যা নেই, সমস্যা শুধু জামায়াত 
  • ২৯ এপ্রিল ২০২৬
ব্যাংক এশিয়া নিয়োগ দেবে ৭ জেলায়, আবেদন শেষ ১৩ মে
  • ২৯ এপ্রিল ২০২৬