আরব দেশের মধ্যে সিনেমা হল সংখ্যায় শীর্ষে সৌদি

২০ এপ্রিল ২০২৪, ০৬:৫২ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

সকল আরব দেশের মধ্যে সিনেমা সংখ্যায় সবার উপরে রয়েছে অন্যতম মুসলিম দেশ সৌদি আরব। দেশটিতে বর্তমানে সিনেমা হল রয়েছে ৬৬টি। এসব হলে রয়েছে ৬১৮টি পর্দা। খবর গালফ নিউজের।

দেশটির এই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২২টি শহরজুড়ে থাকা ৬৬টি সিনেমা হলে মোট ৬৩ হাজার ৩০০ আসন রয়েছে। যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

সৌদির সরকার পাঁচটি দেশে সৌদির ছবি প্রদর্শনীর একটি উদ্যোগ নিয়েছে। ‘সৌদি ফিল্ম নাইট’ নামের এই প্রদর্শনীর আওতায় সৌদির ছবি দেখানো হবে মরক্কো, অস্ট্রেলিয়া, চীন, ভারত এবং মেক্সিকোতে।

ছয় বছর আগে ২০১৮ সালে পুরোদমে সিনেমা হল চালুর মধ্য দিয়ে দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হল এবং সিনেমা প্রদর্শনীর স্থান বৃদ্ধি পায়। গত ছয় বছরে সৌদিতে প্রায় ১ হাজার ৯০০ সিনেমা প্রদর্শিত হয়েছে। যার মধ্যে ৪৫টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন রিয়াল।

 

 
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬