প্যারিসে ইরানি কনস্যুলেটে বোমা আতঙ্ক, আটক ১

১৯ এপ্রিল ২০২৪, ১০:৪১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ PM
প্যারিসে ইরানি কনস্যুলেটে বোমা আতঙ্ক, আটক ১

প্যারিসে ইরানি কনস্যুলেটে বোমা আতঙ্ক, আটক ১ © ছবি: রয়টার্স

ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে অবস্থিত ইরানি কনস্যুলেটে বিস্ফোরক নিয়ে এক ব্যক্তি প্রবেশ করেছেন, এমন সতর্কবার্তা পাওয়ার পর ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে এএফপি জানায়, গ্রেনেড বা বিস্ফোরকভর্তি বেল্ট পরা অবস্থায় এক ব্যক্তিকে কনস্যুলেটে ঢুকতে দেখেন একজন প্রত্যক্ষদর্শী। তিনি সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে খবরটি জানান।

এরপর ফ্রান্সের বিআরআই ইনটারভেনশন ব্রিগেড দ্রুত কনস্যুলেট ভবন ঘিরে ফেলে। কিন্তু ততক্ষণে সন্দেহভাজন ওই ব্যক্তি ভবন থেকে বের হয়ে যান। তবে তিনি পালাতে পারেননি। তাকে ভবনের বাইরে আটক করেন বিআরআইয়ের কর্মকর্তারা। তার কাছে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানান প্যারিস পুলিশ। তারপরও ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে, কনস্যুলেট ভবনের ভেতরে গিয়ে তল্লাশি চালানো হয়েছে। সেখানে কোনও ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। এমনকি তাঁর কাছেও কিছু পাওয়া যায়নি। তবে ওই ব্যক্তি জানিয়েছেন, তার জন্ম ইরানে ১৯৬৩ সালে।

এ ঘটনার পরপরই প্যারিস পরিবহণ কোম্পানি আরএটিপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানায়, বিস্ফোরক আতঙ্কে কনস্যুলেটের কাছাকাছি দুটি মেট্রো লাইন বন্ধ করে দেওয়া হয়েছে।

ট্যাগ: ইরান
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬