বাড়িতে একা রেখে ১০ দিনের জন্য বেড়াতে গেলেন মা, শিশুর নির্মম মৃত্যু

১৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

মাত্র ১৬ মাসের কন্যা শিশুকে বাড়িতে একা রেখে ১০ দিনের জন্য ডেট্রয়েট, মিশিগান আর পুয়ের্তো রিকো ঘুরতে যান মা ক্রিস্টেল ক্যান্ডেলারিও (৩২)। বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়ের সামনে কয়েক বোতল দুধ রেখে যান মা।

কিন্তু ক্রিস্টেল বাড়ি থেকে বের হওয়ার দ্বিতীয় দিনেই ক্ষুধায় মৃত্যু হয়েছে শিশু জাইলিনের। গত বছরের জুন মাসের ঘটনাটি সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানা যায়।

মেয়ে জাইলিনকে হত্যার দায়ে তার মাকে ২২ ফেব্রুয়ারি দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেল দিয়েছেন কুয়াহোগা কাউন্টির প্রসিকিউটর মাইকেল সি ও’ম্যালি।

যুক্তরাষ্ট্রের কুয়াহোগা কাউন্টি প্রসিকিউটর আনা ফারাগলিয়া ৬ জুন ক্যান্ডেলারিওকে তার স্যুটকেস নিয়ে বের হয়ে ১৬ জুন বাড়িতে ফিরে আসার ভিডিও দেখান আদালতে। দশ দিন পর বাড়ি ফিরে মা দেখেন মেয়ে নড়াচড়া করছে না। সঙ্গে সঙ্গে ৯১১-এ ফোন করেন। চিকিৎসকরা এসে জাইলিনকে পরীক্ষা করে দেখেন সে মারা গেছে।

ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, মৃত্যুর কারণ ডিহাইড্রেশন এবং অনাহার। প্রসিকিউটর জানান, জরুরি সেবা আসার আগে অপরাধ ঢাকার জন্য ক্যান্ডেলারিও জাইলিনকে একটি পরিষ্কার পোশাক পরিয়েছিলেন। ‘জাইলিনকে প্রস্রাব ও মল ঢাকা একটি গদিতে পড়ে থাকতে দেখা গেছে। পশুরাও তাদের শিশুদের আরও ভালোভাবে যত্ন নেয়।’ ফারাগলিয়া বলেন।

একজন মা কীভাবে এই কাজ করতে পারেন? বিচারকরাও অবাক। সাজা ঘোষণার সময় কাউন্টি কমন প্লিজ কোর্টের বিচারক ব্রেন্ডন শিহান এটাকে ‘চূড়ান্ত বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করে বলেন, ‘মেয়েকে যেমন বন্দি করে রেখেছিলেন, বাকি জীবনটা আপনাকেও সেভাবে কাটাতে হবে।’

ক্যান্ডেলারিও আদালতে জানান, তিনি ডিপ্রেশনে ভুগতেন। কৃতকর্মের জন্য অনুশোচনা করেন। তবে বিচারক শেষ পর্যন্ত কোনো প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

ক্রিস্টেলের প্রতিবেশীরা বলছেন, ‘উচিত শাস্তি হয়েছে।’

সাজা ঘোষণার পর বিচারক ও’ম্যালি বলেন, ‘পিতামাতা দায়িত্বের অবহেলা করলে কী ভয়ংকর পরিণতি হতে পারে, এটা তার উদাহরণ।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence