মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় ৪০ জন নিহত

২৩ মার্চ ২০২৪, ০৮:২৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার পরের দৃশ্য

কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার পরের দৃশ্য © সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার পর গুলি ও বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে। কয়েকজন বন্দুকধারী মুখোশ পরে ওই কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি ছোড়ে। 

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) রাতে শিশু-কিশোরদের একটি নাচের প্রতিযোগিতার সময় মস্কোর পশ্চিমাঞ্চলের ক্রোকাস সিটি হলে এ হামলা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়। হামলার সময় ওই কনসার্ট হলে প্রতিযোগীদের পাশাপাশি তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছে। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ।

যুক্তরাষ্ট্র বলেছে, মস্কোয় এ হামলার সঙ্গে ইউক্রেনের কোনো সম্পৃক্ততার আভাস পাওয়া যায়নি।

রুশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। বিস্ফোরণে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কনসার্ট হলের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ওই ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

গুলি-বিস্ফোরণের পর ওই কনসার্ট হল থেকে মানুষজনকে সরিয়ে নিতে শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীরা। সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে তাস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গেছে। সেই সঙ্গে রাশিয়ার ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের সদস্যদেরও সেখানে পাঠানো হয়েছে।

এ হামলার সপ্তাহ দুয়েক আগেই মস্কোয় জঙ্গিদের হামলার পরিকল্পনা সম্পর্কে সতর্কবার্তা দিয়েছিল সেখানকার যুক্তরাষ্ট্রের দূতাবাস। মার্কিন দূতাবাস বারবারই তাদের নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে। জঙ্গি হামলার হুমকি কী ধরনের সে ব্যাপারে বিস্তারিত কিছু তখন জানায়নি দূতাবাস। তবে তারা মার্কিন নাগরিকদের কনসার্টে না যাওয়া, ভিড় এড়িয়ে চলা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দিয়েছিল।

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন আজ, সুযোগ পাবেন যেসব শিক্ষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬