ক্যানসারে আক্রান্ত কেট মিডলটন, চলছে কেমোথেরাপি

২৩ মার্চ ২০২৪, ১২:৫৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
কেট মিডলটন

কেট মিডলটন © সংগৃহীত

ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন (কেট মিডলটন) ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। তবে ক্যান্সার প্রাথমিক স্তরে আছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) তিনি নিজে এ তথ্য জানিয়েছেন। 

এক ভিডিও বার্তায় তিনি এ ঘটনাকে 'বিশাল ধাক্কা' হিসেবে বর্ণনা করেছেন। প্রায় দুই বছর ধরে অনেকটা জনসম্মুখে দেখা যেত না ক্যাথেরিনকে। এ নিয়ে কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে বলা হয়, গত জানুয়ারিতে তার পেটের অস্ত্রোপচার হয়েছে। তবে শেষমেশ ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানালেন ক্যাথেরিন।

ভিডিও বার্তায় তিনি বলেছেন, গত কয়েক মাস আমার অনেক কঠিন সময় গেছে। তবে তিনি আরও বলেছেন, আমি ভালো আছি এবং প্রতিনিয়ত আরও শক্তিশালী হয়ে ফিরছি। এখন আমাদের একান্ত কিছু সময় এবং গোপনীয়তা দরকার। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাথেরিন এবং প্রিন্স উইলিয়াম রাজ পরিবারের সঙ্গে ইস্টার সানডেতে হাজির হবেন না বলে ধারণা করা হচ্ছে।

কেট মিডলটনের অফিস বলছে, জানুয়ারি মাসে তাঁর যে সার্জারিটি হয়েছিল, তা ক্যানসার সংক্রান্ত ছিল না। সেটি আগে থেকেই ঠিক ছিল হবে। সেই সার্জারি করার পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট হয়। আর সেই টেস্টেই ধরা পড়ে ব্রিটিশ রাজবধূর ক্যানসারের খবরটি। একটি ভিডিয়োতে তিনি নিজে এই কঠিন লড়াইয়ের বাস্তব সত্যটি জানান। ভিডিয়োয় কেট বলছেন, ‘আমার মেডিকেল টিম পরামর্শ দিয়েছে যে আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স করা উচিত এবং আমি এখন সেই চিকিত্সার প্রাথমিক পর্যায়ে আছি।’ ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন চিরকালই খুবই সাধারণের মধ্যে মিশে যেতে পারেন। তাঁর উদ্যম, উদ্দীপনায় ভরা রূপকে গোটা বিশ্ব চেনে। সেই কেট এবার এই সোশ্যাল মিডিয়া ভিডিয়োর মাধ্যমে বিশ্বের সামনে তাঁর শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরলেন। তিন সন্তানের মা ও প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের শারীরিক পরিস্থিতি বেশ কিছুটা উদ্বেগের বিষয় ব্রিটিশ রাজ পরিবারের জন্য। 

গত বছর বড়দিনের পর থেকে জনসম্মুখে কোনো অনুষ্ঠানে হাজির হননি ক্যাথেরিন। এরপর গত জানুয়ারিতে অস্ত্রোপচারের পর তার স্বাস্থ্য নিয়ে অনেক জল্পনা  শুরু হয়। এদিকে এই খবরের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এই বিবৃতির মাধ্যমে ক্যাথেরিন তার নজিরবিহীন সাহসিকতার পরিচয় প্রকাশ করেছেন।

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির পর এবার বিএনপি প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন জ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান শুরু, একদিনেই …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬